Saturday, April 18, 2026
- Advertisement -

ফের বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : ফের জেলা পুলিশের বড়সড় সাফল্য। সোনার গহনা পরিস্কার করে দেওয়ার নামে সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল তালডাংরা থানার পুলিশ। শুক্রবার সকালের পর তালডাংরা থানায় সাংবাদিক বৈঠক করে জানাল খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রী।

 

এদিন সাংবাদিক বৈঠকে করে খাতড়া মহকুমা শাসক জানান গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন থানা সহ তালডাংরা থানা এলাকায় সোনার গহনা পরিষ্কার করে দেওয়ার নামে মহিলা ও বৃদ্ধদের ঠকিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দিচ্ছিল এক দুষ্কৃতীর দল। এই ঘটনা ঠেকাতে পুলিশের তরফে চালানো হয় বিভিন্ন এলাকাতে নাকা চেকিং। এবার সেই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্যসড়কের উপর বটতলাতে নাকা চেকিং করার সময় তালডাংরা থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত সহ নানা সন্দেহজনক সহ দুজন ব্যাক্তিকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের গত দুদিন ধরে টানা জেরা করার পর অভিযুক্তরা এলাকায় সোনার গহনা পরিষ্কার করার নাম করে চম্পট দেওয়ার কথা স্বীকার করে নেয়। অভিযুক্তদের এক জনের নাম মিথিলেশ কুমার স্ব, বাড়ি বিহারের পুর্নিয়া জেলায়। অন্য জনের নাম রোহিত কুমার স্ব, বাড়ি পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানা এলাকায়।

 

এর পাশাপাশি খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক এলাকার মানুষদের উদ্দেশ্যে বলেন এই ধরনের সোনার গহনা পরিষ্কার করে নাম বাড়িতে কেও এলে তাদের প্রলোভনে পা না দিয়ে দ্রুত পুলিশকে বিষয়টি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments