Saturday, April 18, 2026
- Advertisement -

ফের মানবিকতার নজির ছাতনায়

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :-ফের মানবিকতার নজির ছাতনায়, কুড়িয়ে পাওয়া মোবাইল সহ মানিব্যাগ ফেরত দিল ছাতনার হেনা খাতুন।

 

 

 

আজ বিকেলে ছাতনার মসজিদ গড়া এলাকায় বাঁকুড়ার বনকাঁটি এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা পাল স্মার্ট ফোন সহ মানিব্যাগটি হারিয়ে ফেলেন। সেই মানিব্যাগ ও স্মার্টফোন কুড়িয়ে পান ছাতনার মসজিদগড়ার বাসিন্দা হেনা খাতুন। তিনি কুড়িয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে ছাতনা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ছাতনা থানা পুলিশের সহযোগিতায় প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় মোবাইলসহ মানিব্যাগ। অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল ফিরে পেয়ে খুশি প্রিয়াঙ্কা, তার কথায়, এই ধরনের মানুষ এখন আমাদের সমাজে রয়েছে এটাই আমার ভালো লাগার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments