Tuesday, February 17, 2026
- Advertisement -

ফের ম্যাজিকাল মুহূর্তে দেব- শুভশ্রী, দর্শকদের পরাণ জ্বলে উঠল নস্ট্যালজিয়ায় 

- Advertisement -

ফের ম্যাজিকাল মুহূর্তে দেব- শুভশ্রী, দর্শকদের পরাণ জ্বলে উঠল নস্ট্যালজিয়ায়

 

মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক : ৯ বছর পর নজরুল মঞ্চে ভক্তদের সামনে রেখেই ফের এক হলেন বাঙালির নস্টালজিয়া সুপারস্টার দেব ও শুভশ্রী। সামনে থাকা দর্শকদের মনে হয়তো তখন চলছে – ” মনে ঝড়ো হাওয়া, বুকে ধরে যাওয়া, কোন ফাগুনেতে জ্বলছি আমরা” তার মধ্যেই নিজেদের ব্যক্তিগত ভুল-বোঝাবুঝি সরিয়ে রেখে ম্যাজিকাল মুহূর্ত তৈরি করলেন দেব ও শুভশ্রী। ভক্তদের সামনেই শুরু হলো নতুন বন্ধুত্বের অধ্যায়। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ধুমকেতু। ৪ আগস্ট ধুমকেতু ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় ৯ বছর পর একসঙ্গে একই মঞ্চে উপস্থিত হলেন দেব ও শুভশ্রী। একসঙ্গে সাক্ষাৎ দেওয়ার পাশাপাশি মঞ্চে ঘটে গেল অনেক আশ্চর্য ঘটনা।

সুপারস্টার দেবের পাশে দাঁড়িয়ে লেডি সুপারস্টার শুভশ্রী বলে উঠলেন, ”আমার সঙ্গে বন্ধুত্ব করবে!” শুভশ্রীর মুখে একথা শুনে দেব বললেন ‘কেন?’ শুভশ্রী বললেন ‘এমনি!’ নজরুল মঞ্চ জুড়ে তখন ভক্তদের চিৎকার।

সঞ্চালক রোহন দেব শুভশ্রীকে যখন প্রশ্ন করেন, তাঁরা একে অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে আগে ব্লক করেছিল? এই কথার উত্তরে চুপ করে যান দেব। তখনই শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন। শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধহয় প্রথম ঘটল কোনও মঞ্চে। দুই বড় মাপের তারকা নিজেদের সমস্ত ভুল-বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে ফলো করেন সমাজ মাধ্যমের পাতায়। এই ঘটনা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। তবে শুধু একে অপরকে ফলো করেই ব্যাপারটা শেষ হয়নি। উপস্থিত দর্শকদের সামনে দেবের সঙ্গে সেলফি তোলেন শুভশ্রী। এতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে দর্শকরা। এই মুহূর্তটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন সকলে।

 

উল্লেখযোগ্য, দেব এবং শুভশ্রী শেষ কাজ করেছিলেন ‘ধুমকেতু’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। ব্যক্তিগত কারণে তাঁরা আর কাজ করেননি। শোনা যায় ধূমকেতুর শুটিং এর আগে তাঁদের প্রেমের সম্পর্ক ভেঙে যায় ,পরে সবকিছু মানিয়ে নিয়ে দুজনে শুটিং করলেও ছবি রিলিজের ক্ষেত্রে প্রচুর বাধ্যবাধকতা দেখা যায়। পরবর্তীতে শুভশ্রী রাজ চক্রবর্তীকে বিবাহ করেন। দেব ও শুভশ্রী কে আর ব্যক্তিগত অথবা অনুষ্ঠানের মঞ্চ একসঙ্গে দেখতে পাওয়া যেত না, সম্প্রতি একটি সাক্ষাৎকারে দুজনেই জানিয়েছিলেন তাদের ব্যক্তিগত স্তরে যোগাযোগ নেই, কথাবার্তাও হয় না। কাজেই দেব- শুভশ্রী সেই নস্টালজিয়া ফিরিয়ে দিল ধূমকেতু। ধূমকেতুর মধ্যে দিয়েই ফের নতুন বন্ধুত্বের শুরু করলেন দেব শুভশ্রী।

 

এদিন মঞ্চে দেব – শুভ ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। এইদিন মঞ্চে প্রথমে সবাই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরিচালক থেকে প্রযোজক সকলেই জানান, ছবি তৈরি করার পেছনের বিভিন্ন গল্প। গানে গানে সকলকে মঞ্চ মাতান অনুপম। অনুপমকে সঙ্গ দেন ঈশান। ছবির অন্যতম অভিনেতা রুদ্রনীল ও দেব ও শুভশ্রী কে শুভেচ্ছা জানান।

 

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির এই ছবি ধূমকেতু। রিলিজের আগেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই যেন দেব-শুভশ্রী বুঝিয়ে দিলেন, তাঁদের জুটির ম্যাজিক এখনও সুপারহিট। তবে এখন দেখার বক্স অফিসে ধূমকেতু কতটা ম্যাজিক্যাল প্রভাব বিস্তার করতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments