বছরে দুটি দিন দুটি দিন বিশেষ অনুষ্ঠান, ভাই এবং বোনের অটুট সম্পর্ক একটি উত্সব হিসাবে পালিত হয়। রাখী বন্ধন এবং ভাইফোঁটার দিনটি উৎসবের মতো পালন করা হয়। এই দুটি দিনে ভাই-বোনের জন্য থাকে বিশেষ উপহার।
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় ভাইফোঁটা উৎসব। আজ অভিনব উদ্যোগে ভাইফোঁটা পালন করা হলো। আজ ছাতনা থানার অন্তর্গত মেট্যালা অঞ্চলের ভিলেজে পুলিশ রঞ্জিত রায় এর উদ্যোগে হরিগ্রাম মোড়ে গন ভাইফোঁটার আয়োজন করা হয়। আজকের এই গণ ভাইফোঁটাতে অংশগ্রহণ করেন প্রায় শতাধিক যুবক যুবতি। আমাদের ক্যামেরায় উঠে এলো সেই দৃশ্য।

