Friday, April 17, 2026
- Advertisement -

বদলি হলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী লালটু ঘোষ, দায়িত্ব পেলেন ধানতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার।

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া:- নদীয়া রানাঘাট পুলিশ জেলার রুটিন মাফিক বদলি হলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ। তারপর পরবর্তীতে শান্তিপুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিক হলেন ধানতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার। জানা যায় আজ থেকেই থানার দায়িত্ব হাতে তুলে নেবেন নব ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার। যদিও সকাল থেকেই বদলি হওয়া ভারপ্রাপ্ত অধিকারীক লালটু ঘোষকে সম্মান জ্ঞাপনের জন্য থানায় হাজির হতে দেখা যায় বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের। এরপর তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। তবে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বদলি হওয়াতে মুখ ভার গোটা শান্তিপুরবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments