Friday, April 17, 2026
- Advertisement -

বন্ধন স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালিত হলো ডিহিপাড়াতে

- Advertisement -

নিজস্ব প্রতিনিধ,বাঁকুড়া : বন্ধন স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালিত হলো ডিহিপাড়াতে ।

 

 

 

গোটা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতে বন্ধন ব্যাংকের উদ্যোগে বন্ধন স্বাস্থ্য কর্মসূচির পরিচালনায় বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করা হলো । এদিন এই কর্মসূচি উপলক্ষে ডিহিপাড়া এলাকায় একটি রেলি বের করা হয় উদ্যোক্তাদের তরফে । একটি শিশুর কাছে মায়ের দুধ কতটা উপকার এই সচেতনতামূলক রেলি মধ্য দিয়ে তা তুলে ধরা হয় । এদিনের এই কর্মসূচিতে একাধিক সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সোনামুখী ব্লকের বিডিও, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, ডিহিপাড়া বন্ধন স্বাস্থ্য কর্মসূচির টি,এল মিতা মল্লিক, সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা।

 

এই সচেতনতামূলক রেলি আগামী দিনে মায়েদের আরো বেশি সচেতন করবে এমনটাই মনে করছেন এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments