Friday, April 17, 2026
- Advertisement -

বর্ণাঢ্য কর্মজীবন শেষে স্বাভাবিক অবসরে অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার)

- Advertisement -

 

বর্ণাঢ্য কর্মজীবন শেষে স্বাভাবিক অবসরে অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার)

মুকিতুর রহমান, বাংলাদেশ :-

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) (গ্রেড-১) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) বলেছেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে আরও ভাল করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

তিনি তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবসে আজ বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আয়োজিত এক বিদায় সংবর্ধনায় বক্তব্যকালে একথা বলেন। তিনি সাড়ে ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আজ স্বাভাবিক অবসরে গেলেন।

ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সকল মুক্তিযোদ্ধার প্রতিও শ্রদ্ধা জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তাগণ ড. মোঃ মইনুর রহমান চৌধুরীর পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাঁর সততা, নৈতিকতা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments