Saturday, February 7, 2026
- Advertisement -

বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে 

- Advertisement -

 

বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে

নিজেকে বুঝে নিতে হবে যে কোন ধরনের ইনভেস্টমেন্ট আপনার করা উচিত। বেশি লাভের ইনভেস্টমেন্টে কিছু ঝুঁকি থাকে। আবার ঝুঁকিহীন ইনভেস্টমেন্টে লাভ কম। তবে ব্যাংক এমন কিছু ফিক্সট ডিপোজিট অফার করছে যাতে একসাথে লাভ ভালো কিন্তু ঝুঁকি কম। সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে। বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট বিনিয়োগের একটি খুবই জনপ্রিয় মাধ্যম। বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার ভিন্ন। অন্য দিকে, পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট করা যায়।

মোট টাকার পরিমাণকে তিন বা চার ভাগে ভাগ করে ফিক্সড ডিপোজিট করা হয়। প্রত্যেক ভাগে বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদ ভিন্ন। এটা বিনিয়োগকারী তাঁর লক্ষ্য অনুযায়ী নিজেই ঠিক করতে পারেন। একলপ্তে বিনিয়োগ করলে যে রিটার্ন মিলত, তার থেকে এই পদ্ধতিতে অনেক বেশি টাকা পাওয়া যাবে।

কারণ প্রতি বছর ফিক্সড ডিপোজিট ম্যাচিউর করলে তার সুদটাও ফের বিনিয়োগের জন্য ব্যবহার করা যাচ্ছে। এটাই ‘এফডি ল্যাডারিং’-এর সুবিধা। এতে জমা টাকা নিরাপদে তো থাকছেই, সুদটাকেও ফের বিনিয়োগ করা যাচ্ছে। ফলে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় রিটার্ন আসছে অনেক বেশি। স্থানীয় কোনো ব্যাংকে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments