বর্ধমানে তৃণমূল কর্মীকে পিষে মারলো একটা বোলেরো গাড়ি
এই মর্মান্তিক ঘটনাটা ঘটে বর্ধমান মঙ্গলকোটে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কল্যাণপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি মফিজুল বুধবার কাটোয়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন তৃণমূলকর্মী লালু শেখ। আদালতের কাজ মিটিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় নতুনহাট – গুসকরা সড়কের আটঘরার কাছে মোটরসাইকেলটিকে একটি বোলেরো গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। ব্যপক সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন ২ জনেই। এর পর লালু শেখ বোলেরো গাড়ি নীচে চলে যান। তৃণমূলকর্মীকে টেনে হিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায় গাড়িটি। তার পর রাস্তার পাশে ছিটকে পড়ে তাঁর দেহ। ওই অহস্থাতেই দুরন্ত গতিতে পালিয়ে যায় বোলেরো গাড়িটি। পুলিশ গাড়ির খোঁজ করছে।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি মফিজুল শেখ। মৃতের পরিবারের দাবি, তাঁকে খুন করতেই পরিকল্পনামাফিক ঘটনানো হয়েছে দুর্ঘটনা। তবে সেই তত্ত্ব অনেকে উড়িয়ে দিয়েছেন। এটা দুর্ঘটনা বলেই পুলিশের প্রাথমিক ধারণা। ঘটনাস্থলেই মৃত্যু হয় লালু শেখের। গুরুতর আহত মফিজুলকে বর্ধমান মেডিক্যাল নিয়ে গেলে সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। এর পর তাঁকে ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে। এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে।

