Friday, April 17, 2026
- Advertisement -

বসন্তের আকাশে দুর্যোগের মেঘ ভিজতে পারে দক্ষিণবঙ্গ

- Advertisement -

বসন্তের আকাশে দুর্যোগের মেঘ ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

অনন্যা ব্যানার্জী, কলকাতা : মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া । দক্ষিণ থেকে উত্তরে বৃষ্টির সাথে ১১ জেলায় হলুদ সতর্কতা জারি করে সাবধান করল হাওয়া।পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আমূল পরিবর্তন এসেছে।আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে এই পরিবর্তন।

এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনিকভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । মূলত সাধারণ মানুষকে দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্পর্কে আগাম সচেতন করতেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

১০ মার্চ ২০২৬ আলিপুর আবহাওয়া দফতর এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে পশ্চিম মেদিনীপুর,

ঝাড়গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর ।

এছাড়াও কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় আংশিক সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই জেলাগুলিতে বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে।

সামগ্রিকভাবে, প্রাকৃতিক এই খামখেয়ালিপনায় সাধারণ জনজীবন কিছুটা ব্যাহত হলেও কৃষিকাজে এর মিশ্র প্রভাব পড়তে পারে। তবে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নির্দেশ মেনে দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং বিশেষ সতর্কতা অবলম্বন করাই এখন বুদ্ধিমানের কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments