Saturday, April 18, 2026
- Advertisement -

বাংলাদেশে পাচারের মুহুর্তে চারচাকা গাড়িসহ পাচারকারী এবং প্রচুর ফেন্সিডিল আটক বি.এস.এফের হাতে

- Advertisement -

নিশীথ দাস ,স্বদেশ দাস

উত্তর ২৪পরগনা :- উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলার স্বরূপ নগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর আরশীকারি সীমান্তের ঘটনা। একটি চারচাকা গাড়ি সেই সময় সীমান্তের দিকে যাচ্ছিল বি,এস,এফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের সন্দেহ হয়। গাড়ি থামাতেই চালক কে জিজ্ঞাসাবাদ করলেই জেরায় স্বীকার করে ইঞ্জিনের সামনের বক্সের মধ্যে ১৩৯ বোতল ফেন্সিডিল রয়েছে। পাশাপাশি হাকিমপুর থেকে প্রায় ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বি,এস,এফ সব মিলিয়ে মোট ৫৫০,বোতল নিষিদ্ধ কাফ সিরাপ যার বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা। এগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল। আরশীকারী সীমান্তের বিথারী বি,ও,পির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর লেখরাজ মিনারের নেতৃত্বে ,গোপন সূত্রে আরশি কাটি সীমান্ত থেকে ওই পাচারকারী কে আটক করেন বি,এস,এফ। পরে চারচাকা গাড়ি ও ফেন্সিডিল সহ ওই পাচারকারীকে স্বরুপনগর থানার হাতে তুলে দেয়। বি,এস,এফের প্রাথমিক অনুমান এগুলো বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারী দের। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে, এবং ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানান পুলিশ আধিকার

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments