বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ড – ভস্মিভূত বেশ কয়েকটি রিসর্ট
মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ ঘটে গেছে ভয়াবহ অগ্নিকান্ড। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর না থাকলেও ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। বাংলাদেশের সেন্ট মার্টিন (দ্বীপভূমি) এলাকায় একটি বিলাস বহুল রিসোর্ট আগুন। আগুনে ভস্মিভূত পুরো রিসোর্ট। ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী একটি রিসোর্টেও। সূত্রের খবর, আগুনে গলাচিপাই কিংশুক এবং বিচ ভ্যালিসহ বেশ কয়েকটি হোটেল-রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। সূত্রের খবর দমকল না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে আশেপাশের রিসর্টে। আগুনের শিখা বহুদূর থেকেও দেখা যায়।
এই অগ্নিকান্ড নিয়ে এখন পর্যন্ত বিশেষ কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এই ঘটনায় কোনও পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনও যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে। দ্বীপে কোনও ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি দ্বীপের বাসিন্দাদের। এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ওই দ্বীপভূমিতে ফায়ার সার্ভিস চালু করার দাবি উঠেছে।

