কোম্পানির ঠেক বামাচরন বিদ্যাপীঠে সবুজসাথি সাইকেল বিতরণ ও মিড ডে মিল কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা :- মিড ডে মিল খাবারের গুণগত মান বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের নির্দেশে উৎকর্ষ বাংলার তরফ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের এই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। মূল লক্ষ্য হলো মিড ডে মিলে সুস্বাদু খাবার তৈরি করা, বিজ্ঞানসম্মত উপায়ে সেই খাবার পরিবেশন করা, খাবারের পুষ্টিমান নির্ণয় করা।
সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের বামাচরণ বিদ্যাপীঠে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। পাশাপাশি বামাচরন বিদ্যাপিঠে সকল পড়ুয়াদের বিধায়ক ডা: অলক জলদাতার হাত ধরে এদিন সবুজ সাথী সাইকেল বিতরণ করা হয়।
এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা, জেলা পরিষদের উদয় হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভূষণ ভান্ডারী, সহ-সভাপতি সংকীর্তন শিকারী, বিডিও নাজির হোসেন সহ অন্যান্যরা।

