Monday, February 16, 2026
- Advertisement -

বাম্পার ফলনের পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তা

- Advertisement -

সোম মল্লিক, যশোর, বাংলাদেশ:- যশোরে লক্ষ্যমাত্রা ছাড়ানো পাটের আবাদে বাম্পার ফলন হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না কৃষকের। প্রায় বৃষ্টিহীন আষাঢ়-শ্রাবণে পাট জাগ দিতে হিমশিম খাচ্ছেন তারা। দীর্ঘদিন অপেক্ষা করেও পানি না পাওয়ায় অল্প পানিতেই পাট পচানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ দূরবর্তী স্থানে নিয়ে গিয়ে পাট জাগ দিচ্ছেন। এতে একদিকে পাটের মান খারাপ হচ্ছে, অন্যদিকে খরচ ও বাড়ছে ।

কৃষি বিভাগ বলছে, পাট পচানোর জন্য প্রায় প্রতিবছরই এ সমস্যায় পড়তে হচ্ছে। এজন্য লাগসই প্রযুক্তি প্রয়োজন।

 

 

 

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে ২৫ হাজার ৪০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল পাটের আবাদ হয়েছে। এবার পাটচাষের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ২০০ হেক্টর জমিতে। সেখানে ২০০ হেক্টর জমিতে পাটচাষ বেশি হয়েছে।

 

কৃষি কর্মকর্তারা বলছেন, লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে পাটচাষের পাশাপাশি আবাদকৃত পাটের ফলনও ভালো হয়েছে। তবে পাট জাগ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা।

 

কৃষকরা বলছেন, এ বছর বর্ষা মৌসুমে আষাঢ়ের মতো শ্রাবণ মাসেও প্রায় বৃষ্টিহীন। পানি নেই খাল, বিল ও জলাশয়ে। গত এক সপ্তাহের সামান্য বৃষ্টিতে খাল বিলে যে পরিমাণ পানি হয়েছে তা পাট পচানোর জন্য যথেষ্ট নয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments