Tuesday, February 17, 2026
- Advertisement -

বারাসাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নারী কল্যাণ যাত্রায় চরম বিশৃঙ্খলা।

- Advertisement -

বারাসাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নারী কল্যাণ যাত্রায় চরম বিশৃঙ্খলা। মিছিল চলাকালীন হাতাহাতি, অভিযোগ তৃণমূলের গুন্ডারা চড়াও হয় শুভেন্দু অধিকারীর পরে। তারপরেই বিক্ষোভের মধ্যে চলে হাতাহাতি । তখন মিছিলের এসে পৌছায় বারাসাত চাঁপাডালি মোরে আইএনটিউসি পার্টি অফিসের সামনে। সেই স্থান থেকে মিছিলের বিরুদ্ধে স্লোগান তলে আইনটিটিইউসি কর্মী সমর্থকরা, পাশাপাশি মিছিল কে লক্ষ্য করে ঢিল ও জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ । এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা চাঁপাডালি চত্বর। হাতাহাতি শুরু হয়।চরম বিশৃঙ্খলা বললেও কম হবে যে ঘটনা ঘটে।

বিজেপি এবং তৃণমূলের হাতাহাতি, জুতো ছোড়াছুড়ি পার্টি অফিসের সামনে থাকা,একাধিক বাইক পড়ে যায় রাস্তার উপরে।বিজেপি নেতৃত্বের অভিযোগ কোচবিহারে যা পারেনি তৃণমূলের গুন্ডারা তা এখানে করার চেষ্টা করেছে। অভিযোগ শুভেন্দু অধিকারী কে মারার চেষ্টায় ছিলো তিন-চর জনের একটি দল।অভিযোগ পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার, ঠুটু জগন্নাথ,নীরব দর্শকের মতো দেখেছে পুলিশ, পুলিশ বর্তমানে তৃণমূলের দলদাস পরিণত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments