বাইজিদ মন্ডল বারুইপুর :- বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয় বারুইপুর এর অনিমা ভবনে। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট কর্মকর্তা মন্ডলী।বামদিক থেকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, কার্যকরী সভাপতি মাষ্টার আব্দুর রউফ, সহ সভাপতি এ কে এম গোলাম মোর্তজা, সহ সভাপতি আব্দুর রহমান, চেয়ারপার্সন নজরুল হক সিপাই, সভাপতি মাওলানা মোজাফফর হোসেন মোল্লা, অধ্যাপিকা সালেহা বেগম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম,সহকারী কোষাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত,সহকারী সম্পাদক পাস্তুর শ্যামল ঘোড়ুই, শৈলেশ কুমার দাস, মাওলানা ইউসুফ আলি, সহসভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি ও ল্য সেল চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান, সহ সভাপতি কাজি মুজিবর রহমান,মাষ্টার আইনুল হক সর্দার,আমানত উল্লাহ প্রমুখ।
সাংগঠনিক আলোচনা সহ সাম্প্রতিক কালে রাজ্যে অসহিষ্ণুতা, রাজনৈতিক হানাহানি ও হত্যাকান্ড,সাম্প্রদায়িক অস্থিরতা, সংখ্যালঘুদের বিরুদ্ধে পোষিত সংবাদ মাধ্যমগুলির অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারনা প্রভৃতির বিরুদ্ধে ঐক্য বদ্ধ আন্দোলন গড়েতোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সংখ্যালঘু বিশেষত মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব, অধিকার আদায় ও সমাজ চেতনা মূলক কর্মসূচী গ্রহন করা হয়। সাধারণ সম্পাদক অধ্যাপক জাহান আলি সভার মুখবন্ধে সমাজের সমস্ত অংশকে সংখ্যালঘু শ্রেনীতে অন্তর্ভুক্তিকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন। সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন সকলকে সংগঠন মজবুত করার আহবান জানিয়ে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। সভা সুচারুভাবে সঞ্চালনা করেন মাওলানা আব্দুর রউফ সাহেব।

