Friday, April 17, 2026
- Advertisement -

বাল্যবিবাহ ও নারী পাচার রোধে জেলার সেরা বাদুড়িয়ার চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন পুরস্কৃত হল

- Advertisement -

পূজা অন্তরা রাজশ্রীরা আগামী দিনের শিক্ষার আলোয় সমাজ চেতনার ডাক দিয়েছেন করোনা মহামারীর লকডাউনের সময় উত্তর ২৪ পরগণা বাদুড়িয়া স্কুলের একাদশ শ্রেণীর ২০, জন ছাত্রী লাগাতার বাল্যবিবাহ নারী পাচার রুখে দিয়ে জেলার সেরা স্বীকৃতি পেল। উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎকুমার ত্রিবেদীর হাত থেকে তারা পুরস্কৃত হলেন ৭৪ বছরে স্কুল বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় ২০০০। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৩৪ জন ।

সীমান্তবর্তী ব্লক বাদুড়িয়া পাশেই বাংলাদেশ আর তার মধ্য দিয়ে একাদশ শ্রেণীর এই ছাত্রীরা সামাজিক প্রতিকূলতার মধ্যে দিয়ে লাগাতার কাজ করে গেছে। ইতিমধ্যে প্রায় ১০.টা বাল্যবিবাহ রোধ করেছেন পাশাপাশি নারী পাচার রুখেছে। এই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী সহ সকল শিক্ষক শিক্ষিকারা এমনকি স্কুলের পরিচালন সমিতিও। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের জন্য লাগাতার প্রচার চালিয়ে গেছে। বাল্যবিবাহ রোধে পথনাটিকার মধ্যে দিয়ে এই কাজ করেছেন কন্যাশ্রী মেয়েরা এই কাজ করে রীতিমতো গর্বিত একদিকে তাদের পরিবার অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারা চাইছেন আগামী দিনের পথ প্রদর্শক হোক নারীশক্তি ।

আর এই কাজ লাগাতার করে যাব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ। একাধিক প্রকল্প করে নারী শক্তিকে জাগ্রত করতে হবে সেই কাজ বাস্তবায়িত করতে ইতিমধ্যে কন্যাশ্রী বিশ্ব দরবারে পুরস্কৃত হয়েছে ।আজ চাতরা স্কুলে দিদির দুতেরা এসে তাদের গোলাপ ফুল মিষ্টি দিলেন। পাশাপাশি আগামী দিনের চলার পথ আরো সুধির করলেন সব মিলিয়ে উত্তর ২৪ পরগনা জেলার চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন পুরস্কৃত হয়ে রীতিমতো গর্বিত বোধ করছেন বিশিষ্ট জনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments