Saturday, April 18, 2026
- Advertisement -

বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে চরম উত্তেজনা দুর্গাপুরে

- Advertisement -

 

বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে চরম উত্তেজনা দুর্গাপুরে

নিউজ ডেস্ক :- দুই শাসক শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এখনো নৈমিত্তিক ঘটনা। এবারের ঘটনা দুর্গাপুর। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিজেপির দেওয়াল লিখন ও তৃণমূলের বাধা দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। জানা যাচ্ছে, স্থানীয় ব্যবসায়ী কিরণময় ঘোষের অনুমতি নিয়ে বিজেপি তার দোকানের দেওয়ালে বিজেপির প্রতীক ‘পদ্ম’ আঁকতে গেলে তৃণমূল বাধা দেয়। তৃণমূলের দাবি ওই দেওয়াল তারাই আগে দখল করেছে। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় ঘন্টা দুই বচসা, শ্লোগান, পাল্টা শ্লোগানের পড়ে পুলিশের মধ্যস্থতায় সেই দেওয়াল লিখন মুছে দেয় বিজেপি। পাশাপাশি পাশেই তৃণমূলের দখল করা দেওয়াল মুছে দেয় পুলিশ। শেষে দু’পক্ষকে শান্ত করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments