Friday, April 17, 2026
- Advertisement -

বিজেপির নবান্ন অভিযানে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে পুলিশি হামলার রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট

- Advertisement -

 

নিজস্ব প্রতিবেদক কলকাতা :- বিজেপির নেতা কর্মীদের উপরে পুলিশি হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ওই রিপোর্ট উচ্চ আদালতে পেশ করতে হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পুলিশের বিরুদ্ধে অপ্রয়োজনীয় মারধরের অভিযোগ জানান বিজেপির আইনজীবী সুবীর সান্যাল এবং সুস্মিতা সাহা দত্ত। তারা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি সত্ত্বেও পুলিশ অন্যায় ভাবে ধরপাকড় করেছে। বিজেপি অফিসে ঢুকে লাঠিপেটা করা হয়েছে কর্মী-সমর্থকদের। কোর্ট মামলা করার অনুমতি দেয়। প্রাথমিক শুনানির পরে বিকেল পাঁচটা পর্যন্ত শুনানি মুলতবি থাকে। পাঁচটার পরে ফের শুনানি শুরু হয়। শুনানি শেষে স্বরাষ্ট্রসচিব এর রিপোর্ট তলব করে আদালত। বিজেপির অভিযোগ, তাদের ৩৬৩ জন আহত হয়েছে। ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

আরও পড়ুন :-

স্কুলবাসে তিনবছরের এক শিশুকন্যাকে ধর্ষণ-

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে স্কুল বাসের ভিতরেই সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বেসরকারি স্কুলের ওই বাসটিতে নার্সারির পড়ুয়া একটি শিশুকে ধর্ষণ করে বাসচালক। সেই সময় বাসের ভিতরে উপস্থিত ছিল এক পরিচালিকা। তার উপস্থিতিতেই ওই ঘটনা ঘটে ‌। বাসচালক এবং ওই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। ‌অভিযোগ, নির্যাতনের ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তদন্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments