Saturday, February 7, 2026
- Advertisement -

বিজেপি নেতাদের একারনে রক্ষা কবচ দিচ্ছে হাই কোর্ট – ক্ষোভ কল্যাণের 

- Advertisement -

বিজেপি নেতাদের একারনে রক্ষা কবচ দিচ্ছে হাই কোর্ট – ক্ষোভ কল্যাণের

আইনজীবী তথা টেনমুল সাংসদ প্রায় কোনো রাখ-ঢাক না রেখেই উস্মা প্রকাশ করলেন হাই কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে। প্রসঙ্গত অর্জুন সিং ও তার দেহরক্ষীর বিরুদ্ধে FIR খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গী প্রিয়াঙ্গু পাণ্ডে। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্তার অভিযোগে অর্জুন সিংয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল পুলিশ।

সেই মামলায় আগেও নির্দেশ ছিল, বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ভাটপাড়া পুলিশের দাবি, বারাকপুর থানার পুলিশ কর্মীরা যখন অর্জুন সিংয়ের বাড়িতে নোটিস নিয়ে হাজির হন, তখন তাঁর দেহরক্ষী এবং অর্জুন সিং নিজে অফিসারদের হেনস্থা করেন।

অর্জুন সিং বার বার করে রক্ষা কবচ পাওয়াতে ক্ষুব্ধ কল্যাণ। তিনি আদালতে বলেন, ”তদন্ত কী বন্ধ করতে বলা যায়?” তাঁর মতে, “রক্ষাকবচ নেওয়া হচ্ছে আর মামলা পিছিয়ে দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে।” তখনই তিনি বলেন, “পালং শাক কেনার মতো অর্ডার পাওয়া যায় এখানে।”

তাঁর কথার প্রেক্ষিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, “সব মামলা নয় হতে পারে কিছু মামলা এমন নির্দেশ পাচ্ছে।” এরপরই বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর সঙ্গীর রক্ষাকবচের মেয়াদ বাড়ায় হাইকোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত রক্ষা কবচ বহাল। আগামী ১৮ মার্চ মামলার পরবর্তী শুনানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments