মাধব দেবনাথ,নদিয়া :—
বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পুলিশের জলে গ্রেপ্তার এক অভিযুক্ত
বিধানসভা নির্বাচনের আগে সতর্ক পুলিশ প্রশাসন। এবার আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ পুলিশের জালে গ্রেফতার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় পুলিশ, এরপর ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি আগ্নেয়াস্ত্র, ও কার্তুজ অভিযুক্তর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে ধৃতকে তোলা হয় আদালতে। কেন তার কাছে আগ্নেয়াস্ত্র মজুদ ছিল তার তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে।
সূত্রের খবর গতকাল রাতে নদীয়ার কল্যানী থানার পুলিশ তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় সিকদার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়, তল্লাশীর সময় পুলিশ তার কাছ থেকে অপরাধমূলক জিনিসপত্র বাজেয়াপ্ত করে, যার মধ্যে ছিল একটি দেশী আগ্নেয়াস্ত্র এখন রাউন্ড কার্তুজ এছাড়াও গোলাবারুদ।
পুলিশের তরফে দাবি, ধৃত ব্যক্তি এর আগেও অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই মোতাবেক পুলিশ অভিযান চালানোর পর সাফল্য মেলে।
উল্লেখ্য সামনেই বিধানসভা নির্বাচন, অপরাধমূলক কাজ দমন করতে ইতিমধ্যে তৎপর পুলিশ। গোটা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার বিস্তীর্ণ জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং, এবার পুলিশের অতি সক্রিয়তায় আগ্নেয়াস্ত্র মজুত রাখার অপরাধে পুলিশের জালে গ্রেফতার এক ব্যক্তি। জানা গেছে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই পুলিশের এই সক্রিয়তা বজায় থাকবে।

