Sunday, March 8, 2026
- Advertisement -

বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বড়সড় সাফল্য, অশশস্ত্র সহ পুলিশের জালে গ্রেপ্তার তিন

- Advertisement -

মাধব দেবনাথ, নদিয়া : বিধানসভা নির্বাচনের আগে আবারো পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে একটি গুদামে অভিযান চালায় পুলিশ, এরপর সেই গুদাম থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র সহ কার্তুজ। এত পরিমাণ অস্ত্র মজুদ দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার চাকদহের দরাপপুর শীতলা তলা গ্রামের একটি গুদামে অভিযান চালানো শুরু করে পুলিশ, এরপর প্রিয়াংশু বিশ্বাস নামে ১৮ বছর বয়সী এক যুবককে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের সামনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, এরপর ওই গুদাম থেকে পুলিশ বাজেয়াপ্ত করে একটি দেশি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড কার্তুজ, গোলাবারুদ, একটি বিশালাকার তরোয়াল, আরো একটি ধারালো অস্ত্র।

শুক্রবার ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয় পুলিশের তরফে। এই ঘটনায় সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সবটাই তুলে ধরে পুলিশ। সম্প্রীতি এর আগেও নদিয়ার রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবার আবারো একটি গুদামের ভেতর থেকে একাধিক অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। কিভাবে এত সংখ্যক অস্ত্র ওই গোডাউনে মজুদ করা ছিল এবং ছিল কি উদ্দেশ্য সবটাই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments