Wednesday, February 18, 2026
- Advertisement -

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পুরো গৃহস্থ, রইল না খড়কুটো টুকু

- Advertisement -

সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়াঃ- বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেল একটা আস্ত গৃহস্থ।বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ১ নম্বর অঞ্চলের ত্রিশালন শালন গ্রামের স্বপন দুলে এবং তার পরিবারের বাস।হঠাৎই সন্ধ্যেবেলায় লেলিহীন অগ্নিশিখায় পুড়ে ছাই তার স্বপ্নের সংসার। পরিবার সূত্রে খবর এর সন্ধ্যেবেলায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নিসংযোগ ঘটে যায়। প্রত্যন্ত গ্রাম হওয়ায় প্রশাসনিক ভাবে দমকলের সহায়তায় আগুনকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য ব্যাপার। গ্রামবাসীদের সহায়তায় লেলিহীন অগ্নিশিখা যখন নিয়ন্ত্রণে আসে তখন সবকিছু শেষ। পরিবার সূত্রে খবর বাড়িতে যা কিছু ছিল আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড়,খাবার দাবার,নগদ টাকা এমনকি বৈধ নথিপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। যদিও এই অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর নেই তবুও কালকে পরিবারের অন্নের সংস্থান কিভাবে হবে তা নিয়েও সংশয়ে তারা।

 

স্বপন দুলে ও তার পরিবার এখন চাইছেন সরকারি হস্তক্ষেপে যাতে জীবন ধারণ করার প্রয়োজনীয় সামগ্রী টুকু জোটে। এক নিমেষের অগ্নি স্ফু-লিঙ্গ আর তাতেই সব শেষ ভাবতেই অবাক লাগছে স্থানীয় বাসিন্দাদের। ভর সন্ধ্যেবেলায় এই ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। ঘটনাস্থলে ছুটে এসেছিল স্থানীয় ইন্দাস থানার পুলিশ, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।এখন শুধু দেখার বিষয় এটায় কিভাবে আরো নতুন করে পথ চলা শুরু হয় এই পরিবারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments