Saturday, March 14, 2026
- Advertisement -

বিবেক কুনাল তরজা রসিয়ে উপভোগ করছেন নাগরিক মহল 

- Advertisement -

বিবেক কুনাল তরজা রসিয়ে উপভোগ করছেন নাগরিক মহল

জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা দলের নবাগত বেশকিছু নেতা কর্মীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেলফ স্টাইল কিছু নেতা রয়েছে। তাঁদের অনেক সমস্যা ছিল। চিত্তরঞ্জনে কিছু বাইরের গ্রুপ আছে। তাঁরা তৃণমূলের লোকজন। এরা নতুন। নিজের লাভের জন্য এই দলে ঢুকে গিয়েছে। এরা মমতার আদর্শে চলে না। নিজের লাভে ঢুকে পড়েছে।” এর পরে কুনাল ঘোষের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়, তিনি নীরব থাকেনও নি।

কুনাল ঘোষ একটি ভিডিও প্রকাশ করে নেমে পরেছেন আক্রমনে। সেই ভিডিওতে দেখা যায়, বিবেক গুপ্তার সেক্রেটারি বলছেন, তিনি জোড়াসাঁকোর রাজনীতি কন্ট্রোল করেন। এই ভিডিয়ো কে হাতিয়ার করেই কুণালের প্রশ্ন, ওই মেয়েটি জোড়াসাঁকো চালালে বিবেক কী করছে ? বিবেকের প্রকাশ্যে দলের বিষয়ে কিছু বলা উচিত হয়নি বলেও মন্তব্য করেন কুণাল ঘোষের। কুণাল বলেন, “বিবেক তৃণমূলের বিধায়ক। কোনও সমস্যা থাকলে দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে নিক। কোথাও আপত্তিকর কিছু মনে হলে সরাসরি দলের সঙ্গে কথা বলুক। দলের বাইরে বলা উচিত নয়। আর দ্বিতীয়ত,কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় কোথাও একটা তরুণী বলছেন, তিনিই জোড়াসাঁকোর রাজনীতি সামলান।” এ দিকে কুণাল প্রশ্ন তুলতেই সাফাই দিয়েছেন পায়েল নাগ। তিনি বললেন, “আমি বিবেক গুপ্তাজির অন্দরে কাজ করি। উনি আমার বিধায়ক। আর উনি যে নির্দেশ দেয় আমি সেই নির্দেশ মেনে কাজ করি।” থেমে নেই বিবেকও। প্রশ্ন ও তার উত্তর সমানে চলেছে। বাঙালি রসিয়ে তা উপভোগ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments