বিশিষ্ট সমাজসেবী রেজাউল মল্লিক শিশু পড়ুয়াদের সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে পালিত রাখি বন্ধন উৎসব*
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- রাখীবন্ধন উৎসব বা রাখীপূর্ণিমা ভারতীয় উপহাদেশের একটি উৎসব। এই উৎসব সৌভাতৃত্বের প্রতীক। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেন। এটি সকল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব।হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলিম ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়।তবে আমাদের মনে রাখতে হবে ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে। আর সেই সম্প্রীতি ও ভাতৃত্ব বজায় রাখতে এদিন সি ও ডি পি র সাধারণ সম্পাদক শুভেন্দু বোস ও বিশিষ্ট সমাজসেবী রেজাউল মল্লিক কিছু কচি কাচা পড়ুয়াদের সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে পালিত হলো রাখি বন্ধন উৎসব।

