Saturday, February 7, 2026
- Advertisement -

বিশ্বকাপের বন্ধুত্ব এবার মাঠে প্রতিদ্বন্দ্বিতা—শুরু মহিলা আইপিএলের নতুন অধ্যায়

- Advertisement -

 

বিশ্বকাপের বন্ধুত্ব এবার মাঠে প্রতিদ্বন্দ্বিতা—শুরু মহিলা আইপিএলের নতুন অধ্যায়

স্বর্ণালী হালদার, কলকাতা:— বিশ্বকাপের বন্ধুত্ব এবার মাঠে প্রতিদ্বন্দ্বিতা—শুরু মহিলা আইপিএলের নতুন অধ্যায়

শুক্রবার থেকেই শুরু হচ্ছে মহিলা আইপিএল (ডব্লিউপিএল)। বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন লড়াইয়ে নামছে ভারতের মহিলা ক্রিকেট তারকারা। মাত্র দু’মাস আগেই যাঁরা একসঙ্গে বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতেছিলেন, এ বার তাঁরা একে অপরের বিরুদ্ধে ‘শত্রু’ শিবিরে। নেতৃত্বে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, মেগ ল্যানিংদের মতো তারকারা—ডব্লিউপিএলের মঞ্চে ফের একবার প্রমাণের পালা।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। অভিজ্ঞতা, আগ্রাসী ব্যাটিং আর মাঠের কৌশলে তিনি বরাবরই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে স্মৃতি মন্ধানা। তাঁর সাবলীল ব্যাটিং ও নেতৃত্বের ক্ষমতা বেঙ্গালুরুকে ফের চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখাচ্ছে। বিশ্বকাপে সতীর্থ হলেও, এ বার ট্রফির লড়াইয়ে মুখোমুখি এই দুই ভারতীয় তারকা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দিল্লি ক্যাপিটালস কি এ বার চমক দিতে পারবে? মেগ ল্যানিংয়ের নেতৃত্বে দিল্লি বরাবরই ধারাবাহিক। তরুণ ও অভিজ্ঞতার মেলবন্ধনে তারা আবারও ফাইনালের দাবিদার। পাশাপাশি গুজরাত জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্সের দিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নতুন প্রতিভা তুলে ধরাই এই দলগুলোর বড় লক্ষ্য। ভারতীয় অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা একাধিক তরুণী এই মঞ্চে নিজেদের পরিচিতি গড়তে চাইবেন।

ডব্লিউপিএল শুধু ট্রফির লড়াই নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ গড়ারও বড় প্ল্যাটফর্ম। বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা ক্রিকেটাররা এ বার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া। তাই শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট যে রোমাঞ্চ, নাটক আর নতুন তারকার জন্ম দেবে, তা বলাই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments