Sunday, March 8, 2026
- Advertisement -

বিশ্বাসঘাতক প্রাণী 

- Advertisement -

 

বিশ্বাসঘাতক প্রাণী

মানুষের মধ্যে সমবেত হয়েছে সমস্ত প্রাণীর গুণ। তারা কখনো হয়নার মতো হিংস্র, কখনো কুকুরের মটব প্রভুভক্ত কখনোবা বিড়ালের মতো বিশ্বস্ত। ঠিক তেমনই প্রাণী জগতেই বিভিন্ন বৈশিষ্ট্যর প্রাণী দেখা যায়। মানুষের প্রতি নয়, বরং নিজের দলের মধ্যেও। বিচার করা হয় তাদের আচরণের ভিত্তিতেও। সারা বিশ্বে অনেক প্রাণীই রয়েছে আচরণগত ভাবে যারা মনোগামী। অর্থাৎ এক পার্টনারেই সন্তুষ্ট থাকেন। মানুষের ক্ষেত্রে বেশির ভাগই এমন দেখা যায়। তেমনই ব্যতিক্রমও রয়েছে। পলিগমাস মানুষও রয়েছেন। যাঁরা এক পার্টনারে সন্তুষ্ট হন না। বন্য প্রাণীদের ক্ষেত্রেও এমনটা রয়েছে। তেমনই কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক।

সাদা রঙের শেয়ালও দেখা যায়। সাদা রঙের এই শেয়ালের একটি মাত্র সঙ্গী থাকে না। তাঁরা বিভিন্ন পার্টনারকেই বেছে নেন। তাদের কোনও এক পার্টনার থাকে না। সঙ্গমের ক্ষেত্রে ভিন্ন পার্টনার। কালো রাজহাঁস-যদিও বলা হয়ে থাকে কালো রাজহাঁস মনোগামি, তবে একাধিক পার্টনারও দেখা যায়। এটা শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলা রাজহাঁসের ক্ষেত্রেও। এর পাশাপাশি বোয়ারবার্ড, শিম্পাঞ্জি, ডলফিন, ইউরোপিয়ান খরগোশ। এমনকি বনের রাজা সিংহয়ের ক্ষেত্রেও এমনটা বলা হয়ে থাকে। তারা বিভিন্ন পার্টনারের সঙ্গেই সঙ্গমে লিপ্ত হয়। এদের মধ্যে অনেক পুরুষ সিংহ আবার প্রাক্তন সিংহীর আকর্ষণকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যায় অন্য মহিলা পার্টনারের কাছে – অনেকটা বিশ্বাসঘাতক মানুষের মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments