Friday, April 17, 2026
- Advertisement -

বিশ্বের বৃহত্তম মঞ্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজমুকুট কার মাথায় উঠবে

- Advertisement -

বিশ্বের বৃহত্তম মঞ্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজমুকুট কার মাথায় উঠবে

অনন্যা ব্যানার্জী, কলকাতা: ১ লক্ষ ৩২ হাজার দর্শকের গর্জনে কাঁপছে গ্যালারি। শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের সেই হাই-ভোল্টেজ ফাইনাল।আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আজ ইতিহাসের রাত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মেগা ফাইনাল। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম যেখানে প্রায় ১,৩২,০০০ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।আজ, ৮ মার্চ ২০২৬, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ।

এই হাই-ভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। খেলার আগে বিকেলে থাকছে রিকি মার্টিন ও ফাল্গুনী পাঠকের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান। খেলা শুরু আজ সন্ধ্যা ৭টায়। অপেক্ষা আর মাত্র কয়েক মুহূর্তের! গ্যালারির গর্জন আর লড়াই সব মিলিয়ে আজ ক্রিকেটের শ্রেষ্ঠত্বের চরম পরীক্ষা।

হার-জিত যাই হোক, এমন থ্রিলার মিস করা মানে ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ হারানো। আহমেদাবাদের গোধূলি পেরিয়ে আসা আলোর বন্যায় আজ কার ললাটে উঠবে বিশ্বজয়ের তিলক? ভারত কি পারবে এক দশকেরও বেশি সময়ের খরা কাটিয়ে ঘরের মাঠে রাজমুকুট পুনরুদ্ধার করতে? সব প্রশ্নের উত্তর মিলবে বাইশ গজের এই যুদ্ধে।

আজ শুধু মাঠের এগারোজন নয়, কোটি কোটি ভারতবাসীর হৃদস্পন্দনও আছড়ে পড়বে মোদি স্টেডিয়ামের প্রতিটি কোণায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments