বিষ্ণুপুর দ্বারিকা মিলন সংঘের ফাইনাল খেলায় উপস্থিত সমাজসেবী অশোক সেন, সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বার্তা ।
টিভি২০বাংলা ডেস্ক :- ফুটবল মানেই বাঙালির আবেগ, আর বাঙালির জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই খেলা।
সেই আবেগকে সঙ্গী করেই বিষ্ণুপুর দ্বারিকা মিলন সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সমাজসেবী অশোক সেন।
খেলা শুরুর আগে তিনি মাঠ প্রদক্ষিণ করেন এবং অংশগ্রহণকারী প্যারা ফুটবল খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে পরিচিত হন।
খেলোয়াড়দের উৎসাহ দিতে গিয়ে তিনি বলেন, “আমি যেমন দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত, তেমনই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।”
এদিন মাঠে তাঁর উপস্থিতি খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের বার্তাই যেন উঠে এল সমাজসেবী অশোক সেনের বক্তব্যে।

