Saturday, April 18, 2026
- Advertisement -

বিষ্ণুপুর বেলুট গ্রামে বিজেপি তৃণমূলের মধ্যে খন্ডযুদ্ধ

- Advertisement -

 

বিষ্ণুপুর বেলুট গ্রামে বিজেপি তৃণমূলের মধ্যে খন্ডযুদ্ধ

নিউজ ডেস্ক ব্যুরো :- বিষ্ণুপুর এমন এক কেন্দ্র যেখানে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূলের প্রার্থী তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল। তাদের ব্যক্তিগত জীবনের গন্ডগোলের প্রভাব হামেশাই চলে আসে রাজনীতির আঙিনায়। এ ক্ষেত্রেও তাই ঘটেছে বলেই অনেকে মনে করছেন। যদিও বিজেপির অভিযোগ সোমবার পাত্রসায় থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হওয়ার কথা ছিল। সেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। অভিযোগ হঠাৎ করেই বেলুট গ্রামে ঢুকতে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালায়। জানা যায় এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে।

বিজেপির অভিযোগ তাদের বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পরেই ঘটনাস্থলে পাত্রসায় থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো ক্ষেপে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। উচ্চ গলায় চরম হুঁশিয়ারি দিতে থাকে পুলিশকে সৌমিত্র। এরপর ঘটনাস্থল থেকে বেরিয়ে দলীয় কর্মীদের এবং আহতদের সাথে নিয়ে সোজা পাত্রসায়ের থানায় গিয়ে হাজির হন সৌমিত্র খাঁ।

এদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ করেন, যে সৌমিত্র খাঁ নিজেকে প্রকাশ্যে আনার জন্য নিজেদের কর্মীদের দিয়েই নিজেদের কর্মীদের মার খাইয়েছে। তিনি বলেন, এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। ঘটনা সুজাতা মন্ডল আরো বলেন, বিজেপি কর্মীরা আপনারা সাবধান হন। আপনারা যার জন্য ঘুরছেন, তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন। দুষ্কৃতিদের উসকে দিয়ে সেন্টিমেন্ট নেবেন। ওনাকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। পুলিশের উচিত ওনার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments