Thursday, December 11, 2025
- Advertisement -

বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে রদবদল সৌরভের, ক্রীড়া প্রতিযোগিতায় রাজনীতির শিকার?

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা :

কলকাতা, ১১ অক্টোবর- বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ২০১৯ সালে এই পদে যুক্ত হয়েছিলেন তিনি। নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন প্রাক্তন বোলার রজার বিনি, যিনি ১৯৮৩ সালের বিশ্বকাপে অন্যতম ভূমিকা নিয়েছিলেন। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। আপাতত বিসিসিআই এর কোন পদই পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ১১ই অক্টোবর আরব সাগরের পাড়ে ভারতীয় ক্রিকেটের বিশিষ্ট কর্তাদের বৈঠকের পর এটি চূড়ান্ত বলে ঘোষণা করা হয়েছে।

বিসিসিআইয়ের অন্যান্য পদেও পুনরায় অধীনস্থ থাকবেন অনেকে। তবে সৌরভের ক্ষেত্রে তা বোল্ড আউট হলো। অমিত শাহের পুত্র সচিব জয় সাহার কোন রদবদল হচ্ছে না, তিনি একই পদে অধীনস্থ থাকছেন বলে জানা যাচ্ছে। তবে বিসিসিআই প্রেসিডেন্টের রদ বদলের পাশাপাশি আরও একটি বড়সড়ো রদবদল হতে চলেছে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের। অরুণ ধূমাল এর পরিবর্তে বোর্ডের নতুন কোষাধক্ষ্য হতে চলেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস শেলার। আইপিএলের নতুন চেয়ারম্যান হতে চলেছেন অরুণ ধুমাল।

মহারাজা আইসিসি চেয়ারম্যান পদে স্বীকৃতি পাবেন কিনা সেই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সৌরভের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন আশঙ্কা। ঘনিষ্ঠ মহল থেকে প্রশ্ন উঠেছে-‘বিজেপিতে যোগ দিচ্ছেন না বলেই কি তার হঠাৎ রদবদল!, তাহলে কি সৌরভ ক্রীড়া প্রতিযোগিতায় রাজনীতির শিকার হলেন?’-সহ একাধিক আশঙ্কাজনক প্রশ্ন। এই বিষয়ে এখনো কোনো মতামত পাওয়া যায়নি সৌরভের কাছ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments