বুধবার মধ্যেরাতে ফের কেঁপে উঠলো কলকাতা
মঙ্গলবার ভোর ৬.২০ মিনিটের পরে বুধবার রাত ২.১৫ মিনিটে আবার নড়ে উঠলো কলকাতা। এবার কাঁপল অসম সহ বিস্তীর্ণ অঞ্চল (Assam)। বুধবার গভীর রাতে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও এবং রাত প্রায় আড়াইটে নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১৬ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য মেলেনি। কিন্তু মধ্য রাতে মানুষ সন্ত্রস্ত হয়ে পথে নেমে আসে।
মঙ্গলবারের কম্পন টের পেয়েছিলেন ওড়িশা এবং বাংলাদেশের একাংশের মানুষও। সেই ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টারটি বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে ছিল। চলতি বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ ভোরবেলা কেঁপে উঠেছিল কলকাতা-সহ গোটা দেশ। এই অঞ্চলে বার বার ছোট ভূমিকম্প কি কোনো বড়ো ভূমিকম্পের পূর্বাভাস? বুঝে উঠতে পারছে না অনেকেই। তবে ভারত সরকার বিষয়টার উপর নজর রাখছে।

