Saturday, April 18, 2026
- Advertisement -

বৃহস্পতিবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :— বৃহস্পতিবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী।

ঘটনাটি ঘটেছে মৌলানি ওভারব্রিজ এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে ছয়জন যাত্রী একটি গাড়িতে রওনা দেন।

ওভারব্রিজে ওঠার সময় আচমকা একটি কুকুর রাস্তার উপর চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তরুণী পৌলমী বাগচীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments