Sunday, January 18, 2026
- Advertisement -

ব্রিগেডে জমজমাট ৫ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান 

- Advertisement -

ব্রিগেডে জমজমাট ৫ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান

মনিপুষ্পক খাঁ : আজ, সনাতন সংস্কৃতি সংসদের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের জন্য তিনটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন দেশের বিশিষ্ট ১৫০ জন সাধুসন্ত। এই গীতাপাঠ কর্মসূচির সঙ্গে সরাসরি রাজনীতির সম্পর্ক না থাকলেও রাজনৈতিক মহলের ধারণা এটিতে বিজেপির পরোক্ষ প্রভাব আছে। অনুষ্ঠানের আগের দিন শনিবার বৈকেলে মাঠ পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিম‍‍ন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন গীতাপাঠ শুনতে ইতিমধ্যেই মাঠে হাজির হয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাজ্যপালেরও ।

প্রসঙ্গত, ২০২৪-এ লোকসভা ভোটের আগেও লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর ২০২৬-এ বিধানসভা ভোটের আবহে ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানেই হচ্ছে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জ্ঞানানন্দ মহারাজ। বাগেশ্বর ধামের পীঠ অধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, সাধ্বী ঋতম্ভরা এবং রামদেব।

সকাল ৯ টা থেকেই ব্রিগেডে অনুষ্ঠানটি শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষের ভিড় চোখে পড়ছে ময়দান জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments