Tuesday, February 17, 2026
- Advertisement -

ভারতীয় পর্যটনের নতুন নাম -রাজস্থানের ‘রামগড় ক্রেটার’

- Advertisement -

 

ভারতীয় পর্যটনের নতুন নাম -রাজস্থানের ‘রামগড় ক্রেটার’

ক্রেটার বলতে বোঝানো হয় উল্কা-পাতের ফলে সৃষ্ট সরোবর। ভারতে এমন মোট তিনটে ক্রেটার আছে। একটি মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটার। চোখের সামনে ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটার। যা পৃথিবীর বুকে আছড়ে পড়া এক উল্কা থেকে সৃষ্টি হয়েছিল ৬০ কোটি বছর আগে, তাই এখন সেজে উঠেছে পর্যটকদের জন্য।

সাড়ে ৩ কিলোমিটার হল এই অতি বিশাল রামগড় ক্রেটারের ব্যাস। গোলাকার এই ক্রেটারের ব্যাস থেকেই অনুমেয় যে তা কতটা বড়! মোটামুটি পাণ্ডববর্জিত স্থানে এটি এতদিন ছিল বটে তবে বিনা পরিচর্যায়। রাজস্থানের বারান জেলার এই ‘রামগড় ক্রেটার হল ভারতে তৃতীয় ক্রেটার’। যা এতদিন ধরে ছিল, কিন্তু পর্যটক আকর্ষণ হিসাবে নয়। এখন রাজস্থান সরকার ৫৭ কোটি টাকা ব্যয়ে এই ক্রেটারকে জিও হেরিটেজ ট্যুরিস্ট ডেসটিনেশন হিসাবে গড়ে তুলছে। এটা মনে করা হচ্ছে যে ভারতের অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে এই রামগড় ক্রেটার।

মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটার  – এই ২টি আগেই পর্যটন আকর্ষণ হয়ে উঠেছিল। কিন্তু রাজস্থানের রামগড় ক্রেটারটি পর্যটকদের আনাগোনার বাইরে ছিল। এবার নতুন করে সেজে উঠছে এই রামগড় ক্রেটার।

রাজস্থান এমনিতেই দেশি বিদেশি পর্যটকদের কাছে এক অন্যতম দ্রষ্টব্য। কেল্লা থেকে মরুভূমি, রাজস্থান মানেই যেন ইতিহাস। এবার তার সঙ্গে যুক্ত হল ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটারও।

রাজস্থানের অজস্র ভ্রমণ স্থলের সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন জায়গা।

Previous article
Next article
আজকের বাজেটে উত্তরবঙ্গ কি পেতে পারে? আজ, বুধবার বিকেলে ৪ টের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করতে চলেছেন এ বছরের রাজ্য বাজেট। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, কি হতে চলেছে সেই বাজেটে। এই নিয়ে অর্থমন্ত্রী মুখ খোলেন নি। কিন্তু পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায় বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন। তাই তিনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর আমাদের সরকারের প্রথম লক্ষ্য ছিল, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। আসলে আর্থিকভাবে যাঁরা সবচেয়ে পিছিয়ে রয়েছেন তাঁদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়।” এই প্রসঙ্গেই সামনে এসেছে, উত্তরবঙ্গের প্রসঙ্গ। সূত্রের খবর এবার উত্তরবঙ্গকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বন্ধ চা-বাগানগুলো খোলার জন্য বেশ কিছু অর্থ বরাদ্দ রাখছেন। চা শ্রমিকদের জন্য অনুদান কিছুটা বাড়াতে চলেছেন বলেই ধারণা বিশেষজ্ঞদের। অন্যদিকে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের জন্য এই বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ থাকছে। সব মিলিয়ে এবারের বাজেটে উত্তরবঙ্গকে অনেকটাই ঢেলে সাজাবেন বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments