ভাষা আন্দোলনের মঞ্চ আচমকা খুলে দিল সেনারা, খবর পেয়েই মেয়ো রোডে মুখ্যমন্ত্রী
পূজিতা দে, নিউজ ডেস্ক : সোমবার সেনা বাহিনীর তৎপরতায় মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া হয়। খবর পেয়েই মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে তেড়ে ব্যাটিং রাজ্যের শাসক দলের। এই ঘটনায় কলকাতার রাজপথে মিছিল হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মিছিল থেকেই ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। কলকাতা-সহ বোলপুর, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় মিছিল করেন তিনি। এই পরিস্থিতিতে আন্দোলন জিইয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনি এবং রবিবার-সপ্তাহে দু’দিন করে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে রিলে অবস্থান করছিলেন তৃণমূলের নেতা-নেত্রীরা।
হঠাৎ ছন্দপতন। সোমবার আচমকা নেতাবাহিনীর একাংশকে সেই ভাষা আন্দোলনের মঞ্চ খুলে নিতে দেখা যায়। খবর পেয়েই পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে পৌঁছেই মুখ্যমন্ত্রী বলেন, “সেনাবাহিনীর দোষ নেই। তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তাঁরা এই কাজ করেছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে।” তিনি আরও জানিয়েছেন , মেয়ো রোড থেকে সরিয়ে মঞ্চ তৈরি করা হবে রানি রাসমণি রোডে।
মঞ্চ থেকেই আরও একবার চাঁচাছোলা নিশানা বিজেপির দিকে।

