ভুয়ো এস টি সার্টিফিকেট ব্যবহার করে জুহি কোলে নামে এক ডাক্তারি পড়ুয়াকে স্বাস্থ্য দফতরের নির্দেশে বহিস্কার করল বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বে আইনিভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট বের করাই নয়, সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন জুহি কোলে নামে এক পড়ুয়া। সম্প্রতি তাঁর সার্টিফিকেট জাল প্রমানিত হয়। কিছুদিন আগে ওই পড়ুয়াকে বহিস্কার করার দাবি নিয়ে আদিবাসীদের বিক্ষোভ আছড়ে পড়ে। অবশেষে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে বাঁকুড়া মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ডাক্তারী পড়ুয়া জুহি কোলেকে বহিস্কার করল বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
বাঁকুড়া মেডিক্যাল কলেজ সূত্রে খবর ২০২২ সালে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী। সম্প্রতি তাঁর ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমানিত হয়। আর এরপরই নড়েচড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা। অবিলম্বে ওই ছাত্রীকে বহিস্কার করা এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামে আদিবাসীরা। একজন জেনারেল কাস্ট হয়ে ভুয়ো এস টি সার্টিফিকেট ব্যবহার করে এসটি কোটাতে ডাক্তারী পড়ুয়া জুহি কোলে কে বহিস্কার করে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় আদিবাসীদের তরফ থেকে।
এই আন্দোলনের পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জুহি কোলেকে বহিস্কার করে। মঙ্গলবার বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান, সোমবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশ আসার পরেই জুহি কোলে নামে চতুর্থ বর্ষের ডাক্তারী পড়ুয়াকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ থেকে বহিস্কার করা হয়েছে। পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে ওই ছাত্রীর বিরুদ্ধে তা স্বাস্থ্য দফতর ও পুলিশকে জানানো হচ্ছে বলে দাবি অধ্যক্ষের।

