Friday, April 17, 2026
- Advertisement -

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

- Advertisement -

 

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া :- বাঁকুড়ার কোতলপুর ব্লকে অবস্থিত গোবড়া হাসপাতালে মন্টু পোরেল নামক রোগীর ভুল চিকিৎসার দরুন মৃত্যুর অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতালের বিএমওএইচ অরুণ দাস মহাশয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ঘটনার বিচার চেয়ে বিক্ষুব্ধ রোগীর পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।

গতকাল অর্থাৎ বুধবার রাত থেকেই পেটের যন্ত্রনা ও বমি সংক্রান্ত ভুগছিলেন, পরেরদিন ভোর পাঁচটা নাগাদ রোগীর ভাই লাল্টু পোরেল গোবড়া হাসপাতালে ভর্তি করান। পরিবারের অভিযোগ চিকিৎসক রোগীর কোনোরকম শারীরিক পরীক্ষা ছাড়াই সাপের কামড়ের ট্রিটমেন্ট করে। যদিও বারবার রোগী চিকিৎসককে বলেছিলেন তাকে কোনোভাবে সাপে কামড়ায়নি, তবুও চিকিৎসক কোনো তোয়াক্কা না করেই চিকিৎসা চালিয়ে যান। অবশেষে রোগীর অবস্থার অবনতি দেখে তাকে বাঁকুড়ায় ট্রান্সফার করার কথা জানান। কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

রোগীর মৃতদেহ নিয়ে পরিবার ও স্থানীয় এলাকার মানুষেরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। আধঘন্টা পরে হাসপাতালের বিএমওএইচ পুলিশ নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

গোটা ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। হাসপাতালের বিএমওএইচ অরুণ দাস হাসপাতালের ডিউটি ঠিক ভাবে না করার অভিযোগ উঠে আসে এছাড়াও এর আগে তার ভুল চিকিৎসা করার অভিযোগও উঠে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments