ভোট ঘোষণার রাতে দুই চমক!রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
অনন্যা ব্যানার্জী, কলকাতা: ভোট ঘোষণা হওয়া মাত্রই কমিশনের বড় পদক্ষেপ। শীর্ষ স্তরে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। সরানো হল রাজ্যের মূখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব কে।
রাজ্যে এবার ভোট দু-দফায়, ভোট ঘোষণা হতে না হতেই মূখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও একই সাথে স্বরাষ্ট্র সচিব জগদীশপ্রসাদ মীনাকেও সরানো হলো দায়িত্ব থেকে। ভোট ঘোষণার পরেই নির্বাচন কমিশনের হাতে চলে আসে বিশেষ ক্ষমতা রাজ্যের আধিকারিক, পুলিশ আমলা কে বদলি করতে পারে কমিশন। সেই ক্ষমতার জেরেই সরানো হলো মূখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব কে।
নতুন মূখ্যসচিব হিসাবে যুক্ত হবেন দুষ্মন্ত নারিওয়ালা।নির্বাচন কমিশন রাজ্যে ভোট ঘোষণার পরপরই প্রশাসনিক শীর্ষ স্তরে বড়সড় বদল এনে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আগামী দু-দফার অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনার লক্ষ্যেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং নতুন মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিওয়ালা দায়িত্ব নেবেন। এই প্রশাসনিক রদবদলের ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে, এবং সামনেই জেলা স্তরে আরও পুলিশ ও প্রশাসনিক রদবদলের সম্ভাবনা রয়েছে।

