Saturday, March 14, 2026
- Advertisement -

‘মদের নোশা কারে কয়!’

- Advertisement -

 

‘মদের নোশা কারে কয়!’

মদের নেশায় মানুষ অনেক কিছু করে। কখনো ভয়ঙ্কর বিপদের মুখোমুখিও হয়ে পরে। তাই বলে এমন আচরণ! আগে কিন্তু খুব বেশি দেখা যায় নি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। মদের নেশায় বিশ্বজয়ের অদম্য বাসনা চাগাড় দিতেই ৮০ ফুটের টাওয়ারে উঠে পড়লেন ‘টলমল’ যুবক। মদ্যপ যুবকের এহেন কাণ্ড দেখে সম্ভাব্য বিপদের আশঙ্কায় রীতিমতো উদ্বেগ ছড়াল এলাকায়। টাওয়ার চূড়ায় ওঠা যুবককে ‘ধরাশায়ী’ করতে যথেষ্ট বেগ পেতে হল পুলিশ ও পুরসভাকে। জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের ভোপালের বারখেদি এলাকায়। রেল স্টেশন সংলগ্ন ৮০ ফুট দীর্ঘ এক টাওয়ারে উঠে পড়েন ৩৩ বছর বয়সি এক যুবক। ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত স্থানীয়রা তাঁকে আটকানোর চেষ্টা করলেও সে কথা কানে তোলেনি। তিনি সোজা উঠেছেন সেই চূড়ায়।

কিছুক্ষণের মধ্যেই টাওয়ারের একেবারে উঠে পড়েন তিনি। নেশার ঘোরে উপরে উঠে একহাত ও একপায়ে ভর দিয়ে নানা রকম কলাকুশলী দেখাতে থাকেন তিনি। যুবকের কাণ্ড দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জাগাঙ্গিরাবাদ থানার পুলিশ ও পুরসভার কর্মীরা। যুবককে নিচে নামাতে নিয়ে আসা হয় দলকল বিভাগের ক্রেন। এদিকে নিচ থেকে চিৎকার করে যুবককে নেমে আসার অনুরোধ করতে থাকেন পুলিশকর্মীরা। যদিও সে কথা কানেও তোলেননি তিনি। প্রায় ২০ মিনিট ধরে এই নাটক চলার পর শেষে নিজেই নিচে নেমে আসেন মদ্যপ যুবক। এরপরই বিবেক নামে ওই মদ্যপ যুবককে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments