মদ্যপ বরের কাণ্ডে বিয়ের আসরেই বিয়ে বাতিল করলো কনে
ইদানিং ড্রিংক করে বিয়ে করতে যাওয়া যেন একটা রীতি হয়ে গেছে। আর সেই কারণেই ঘটছে নানা অঘটন। তেমনই একটি ঘটনা আজকের অফবিট নিউজ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে। মদ্যপ বর মালাবদলের সময় ব্যাপক গোলমাল পাকায়। ভুল করে কনের বদলে তাঁর বন্ধুর গলায় মালা পরালেন।
এই ঘটনায় রেগে আগুন কনে বিয়ে বাতিল করে দিলেন। এমনকী পত্রপাঠ মদ্যপ বর-সহ বরযাত্রীদের বাড়িছাড়া করেন। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির কিওলদিয়ার। শনিবার বিয়ে ছিল বছর ছাব্বিশের রবীন্দ্র কুমারের। সকাল থেকে সব কিছু ঠিক ছিল। বিয়েবাড়িতে বরকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল কনেপক্ষ। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। গোল বাঁধলো তার পরেই।
নির্দিষ্ট সময় বরবেশে মেয়ের বাড়িতে পৌঁছন রবীন্দ্র। যদিও তিনি মত্ত অবস্থায় বিয়ের আসরে পৌঁছন বলেই অভিযোগ। এর পর মালা বদলের সময় বিরাট গোলমাল পাকান তিনি। কনের গলায় মালা পরানোর বদলে পাশে দাঁড়ানো তাঁর বন্ধুর গলায় মালা দেন। এই ঘটনায় বিয়েবাড়িতে শোরগোল শুরু হলে ভুল শুধরাতে তরুণীর পাশে দাঁড়ানো এক ব্যক্তির গলায় মালা পরান টলমল বর। এতেও না থেমে শেষকালে বয়স্ক এক ব্যক্তির গলায় মালা পরান রবীন্দ্র কুমার নামের ওই যুবক।
এমন ঘটনায় রেগে আগুন হন কনে, ২১ বছরের রাধা বর্মা। বিয়ের আসরেই বরের গলায় সপাটে চড় কষান তিনি। ওই মুহূর্তে বিয়ে ভেঙে দেন তিনি। তরুণীর ভাই ওমকার বর্মা জানান, পণ দেওয়া হলেও তাতে খুশি ছিল না বরের পরিবার।

