Sunday, January 18, 2026
- Advertisement -

মধ্যরাতে সইফ আলি খানের উপর ছুরি নিয়ে হামলা 

- Advertisement -

মধ্যরাতে সইফ আলি খানের উপর ছুরি নিয়ে হামলা

নিজের বাড়িতে এভাবে মধ্যেরাতে সইফ আলি খান আক্রান্ত হবে, তা কেউ কল্পনা করতে পারে নি। খবরে প্রকাশ, মধ্যেরাতে তার বাড়িতে এক চোর ঢুকে জিনিসপত্র চুরি করছিল। আর সেই সময় কিছু শব্দ হওয়ায় বাড়ির কাজের লোকেরা উঠে প্রায় সেই চোর দৌড়ে পালতে থাকে। চিৎকার শুনে সেই সময়ই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি। ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে, তিনবার ছুরির কোপ মারা হয় সইফের পেটে। সঙ্গে সঙ্গে সইফ পরে যান। প্রচুর রক্তপাত হয়।

দ্রুত সকলে চলে এসে তাকে নিয়ে ছোটেন হসপিটালে। রক্তাক্ত অবস্থায় পতৌদির নবাবকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সইফ। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এদিকে, গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। কী করে একজন সেলিব্রেটির বাড়িতে মধ্য রাতে চোর ঢুকে পড়ল এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। তারা চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে বাড়ির কাজের মানুষদের সঙ্গে কথা বলছেন ও সিসিক্যামেরা দেখা শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments