Saturday, April 18, 2026
- Advertisement -

ময়নাগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতি তুঙ্গে..

- Advertisement -

ময়নাগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতি তুঙ্গে..

নিজস্ব প্রতিবেদক, জলপাইগুড়ি: — আগামী ২৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে আসছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায়-এর সমর্থনে নির্বাচনী প্রচারে। সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে তার আগেই সভাস্থল পরিদর্শনে যান দলীয় নেতৃত্ব এবং প্রশাসনের আধিকারিকেরা।

নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ প্রস্তুতি, জনসমাগম নিয়ন্ত্রণসহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। স্থানীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের তরফ থেকেও যাতে সভা নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments