Sunday, March 8, 2026
- Advertisement -

মাগা ও মিগা মিশে হবে সমৃদ্ধির মেগা পার্টনারশিপ

- Advertisement -

 

মাগা ও মিগা মিশে হবে সমৃদ্ধির মেগা পার্টনারশিপ

বিষয়টা পরিষ্কার করা দরকার। আমেরিকা সফর শেষ করে ভারতের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। ফিরেছেন প্রচুর সাফল্য নিয়ে। আর এতেই খুশিতে উদ্বেলিত আমেরিকার সংবাদপত্র। প্রসঙ্গত, ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মোদী আমেরিকায় যান। তাঁর সফরের দিকে নজর ছিল সকলের।

ট্রাম্পের মুখে শোনা যায় মোদীর ‘বন্ধুত্ব’-এর কথা। আলোচনায় শুধু দু’দেশের সম্পর্কই কেবল নয়, ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গও উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মোদীকে প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। কিন্তু মোদীর সফরের মধ্যে ট্রাম্প ঘোষণা করেন রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক সমান শুল্ক। তারপরও আমেরিকা সফরকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে এক্স হ্যান্ডলে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায় উঠে আসে ‘মাগা’ ও ‘মিগা’ প্রসঙ্গ। দুটি শব্দের অর্থ বিশ্লেষণে মোদী বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, মেক আমেরিকা গ্রেট এগেন।”

এখানেই শেষ করেন নি তিনি। এর পরে বলেন, “আমেরিকার নাগরিকরা তাঁর মেক আমেরিকা গ্রেট এগেন অর্থাৎ মাগা-র সঙ্গে পরিচিত। আর আমেরিকার ভাষায় বিকশিত ভারতকে বললে হবে মেক ইন্ডিয়া গ্রেট এগেন অর্থাৎ মিগা। আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করলে মাগা ও মিগা মিশে হবে সমৃদ্ধির মেগা পার্টনারশিপ।” আর ঠিক এই বিষয়টিই উল্লেখ করেছেন মার্কিন সাংবাদিক। ‘MIGA+ MAGA’ দুয়ে মিলে ‘MEGA’, এই মেগা শব্দের অর্থ বোঝালেন তিনি। সকলেই আপ্লুত মোদীর এই ভিডিও দেখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments