Saturday, February 7, 2026
- Advertisement -

মাঘী পূর্ণিমায় মহামুম্ভতে ২ কোটি মানুষ শাহীস্নান করতে পারেন 

- Advertisement -

মাঘী পূর্ণিমায় মহামুম্ভতে ২ কোটি মানুষ শাহীস্নান করতে পারেন

ভারতের ধর্মপ্রেমী মানুষের কাছে এই মাঘীপূর্ণিমা খুবই পবিত্র। কথায় আছে মাঘী পূর্ণিমায় নদী-জলাশয়ের জল পবিত্র হয়ে যায়। পুণ্য সময় মেনে স্নান সারলে পাপস্খলনের অনেক সুযোগ থাকে। মনে করা হচ্ছে এবার ২ কোটিরও বেশি মানুষ স্নান সারতে পারেন। মঙ্গলবার দেড় কোটির বেশি মানুষ মহাকুম্ভে (Mahakumbh 2025) স্নান সেরেছেন। এবার সেই সংখ্যাকে ছাপিয়ে যেতে পারে। গত কয়েকদিন আগে এই শাহি স্নান ঘিরে মহা বিপর্যয় ঘটে যায়। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়। কিন্তু মানুষের ঢল কমছে না, বেড়েই চলেছে।

শেষ এবং আগামী স্নান হবে মহাশিবরাত্রির দিন। তবে আজ বুধবার পুর্নিমা উপলক্ষে দু কোটিরও বেশি মানুষ স্নান সারতে পারেন (Mahakumbh 2025) । অন্যদিকে বাংলার ঘাটে ঘাটে চলছে বিশেষ শাহি স্নান। সাধারণ মানুষের সঙ্গে দলে দলে সাধুরা সারছেন স্নান।

গোটা পরিস্থিতির (Mahakumbh 2025) উপর নজর রাখতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। লখনউ থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর আবাসস্থলেও খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ভোর চারটে থেকে সিসিটিভির মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। সেখানে আছেন উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও। মাঘী পূর্ণিমা উপলক্ষ বাংলাতেও চলছে বিশেষ স্নান (Mahakumbh 2025) । কল্যাণীর ত্রিবেণীতে চলছে ঐতিহাসিক শাহি স্নান। ত্রিবেণীতে যমুনা নদী অন্তঃসলিলা এবং গঙ্গা ও সরস্বতী নদী মুক্ত হয়েছে৷ রয়েছে এক ঐতিহাসিক মাহাত্ম।

সে কথা মাথায় রেখেই এবার সেখানে চলছে কুম্ভ। দূরদারন্ত থেকে সাধুরা এসেছেন স্নান সারতে। অন্যদিকে গঙ্গাসাগরেও আজ বুধবার সকাল থেকে চলছে বিশেষ স্নান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments