Monday, February 16, 2026
- Advertisement -

মাধ্যমিক পরীক্ষার্থীদের চকলেট ,কলম, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি তৃণমূলের যুব সভাপতি 

- Advertisement -

মাধ্যমিক পরীক্ষার্থীদের চকলেট ,কলম, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি তৃণমূলের যুব সভাপতি

সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি :— আজ থেকে শুরু হল মাধ্যমিকের পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে চকলেট, পেন, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি তৃণমূলের যুব সভাপতি রামমোহন রায়। ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা।

মাধ্যমিক পরীক্ষা যাতে প্রত্যেক ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারেন তারই বার্তা দিলেন জেলার যুব সভাপতি রামমোহন রায়। পরীক্ষার্থীদের অভিভাবকদের কথা চিন্তা করে জেলার সভাপতি উদ্যোগ নিলেন অভিভাবকরা রাস্তায় দীর্ঘক্ষণ না দাঁড়িয়ে থাকে তাদের জন্য বসার ব্যবস্থা করলেন তিরপল ও পলিথিন, জলের বোতল দিয়ে। অভিভাবকরা বসার তিরপল , জলের বোতল পেয়ে অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানান, তৃণমূলের যুবক জেলা সভাপতি রামমোহন রায় কে।

জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেন এবং যাতে কোনো রকম অসুবিধায় না পড়েন তাদের পাশে দাঁড়ান। অনেক পরীক্ষার্থী তাড়াহুড়া করতে গিয়ে ভুলক্রমে মাধ্যমিকের এডমিট আনতে ভুলে গিয়েছে,পরীক্ষার্থীদের দ্রুত সাহায্য করে দেন। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী ভালো ভাবে পরীক্ষা দিতে পারে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments