Saturday, April 18, 2026
- Advertisement -

মানবিক মুখ সোনামুখী পুলিশ প্রশাসনের

- Advertisement -

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : আবারো মানবিক মুখের পরিচয় দিল সোনামুখী পুলিশ প্রশাসন । বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী থানার পরিচালনায় সোনামুখীতে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন চলেছিল এক সপ্তাহ ধরে । সেখানেই প্রশাসনের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এবং বিশিষ্ট চিকিৎসকরা অনেক গাড়ি চালক টোটো চালকদের চোখে চশমা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন । সোনামুখী থানার পুলিশ প্রশাসন মানবিকতার সহিত সেই সমস্ত গাড়িচালক টোটো চালকদের চশমা প্রদান করলেন । রবিবার সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য সেকেন্ড অফিসার প্রসেনজিৎ বিশ্বাস নিজের হাতে তাদের চোখে চশমা পরিয়ে দিলেন । সোনামুখী থানার অন্তর্গত বেশ কিছু টোটো চালক ও গাড়ি চালকদের চশমা প্রদান করা হলো । পুলিশ যে সমাজের সর্বস্তরের মানুষের জন্য সারা বছর কাজ করে তা আবারও প্রমাণ হলো । পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ ।

 

এক টোটো চালক সাংবাদিকদের জানান , অর্থের অভাবে চক্ষু পরীক্ষা করাতে পারছিলাম না এবং সমস্যা থাকা সত্ত্বেও চশমা ব্যবহার করতে পারছিলাম না । সোনামুখী পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তা অত্যন্ত প্রশংসনীয় তাদের এই সহযোগিতা কোনদিনও ভোলার নয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments