Tuesday, February 17, 2026
- Advertisement -

মালদহের শুকদেবপুর সীমান্তে উত্তেজনা – কাঁদানে গ্যাসের সেল ফাটায় বি এস এফ 

- Advertisement -

মালদহের শুকদেবপুর সীমান্তে উত্তেজনা – কাঁদানে গ্যাসের সেল ফাটায় বি এস এফ

বাংলাদেশে ইউনুস পর্ব শুরু হতেই ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বাংলাদেশ। সীমান্তে BGB রীতিমতো সমস্যা তৈরী করছে। BSF-কে সীমান্তে কাঁটাতার দিতে বাঁধা দিচ্ছে BGG ও ওপার বাংলার দুষ্কৃতীরা। মালদা শুকদেবপুর সীমান্তে দেড় কিলোমিটার কাঁটাতার নেই। বিএসএফ যখনই কাঁটাতার লাগানোর চেষ্টা করেছে, তখনই বিজিবি বাধা দিয়েছে। মাটি খুঁড়ে সুড়ঙ্গও বানাতে দেখা গিয়েছে ওপার থেকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাংলাদেশি নাগরিকরা এপারে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে। বাধা দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

রাতের দিকে এলাকায় বেশ উত্তেজনা তৈরী হয়। শুকদেবপুরের বাসিন্দারা বাংলাদেশি নাগরিকদের তাড়া করেন। তখন ওপার থেকে পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় বিএসএফ। তাড়া খেয়ে পালায় বাংলাদেশি নাগরকিরা। এর আগেও ভারতীয় সীমান্তের বাসিন্দাদের তাড়া খেয়ে পালিয়েছিল বাংলাদেশি নাগরিকরা। পরিস্থিতি যেই দিকে যাচ্ছে, তাতে ভারতকে আরও কড়া ভূমিকা নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments