Thursday, December 11, 2025
- Advertisement -

মালদার গাজোল ব্লক ক্যাম্পাসে অন্নদাশঙ্কর সদনে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন,ও জয় জোহার মেলার শুভ সূচনা

- Advertisement -

মালদার গাজোল ব্লক ক্যাম্পাসে অন্নদাশঙ্কর সদনে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন,ও জয় জোহার মেলার শুভ সূচনা।

কবিতা কীর্তনীয়া, গাজল :- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় গাজোল ব্লক প্রশাসনের উদ্যোগে ও গাজোল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন ও জয় জোহার মেলার শুভ সূচনা অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।

এই উদযাপন উপলক্ষে গাজোল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গাজোল শহড় পরিক্রমা করে আবার পুনরায় এখানে এসে শেষ হয়।

প্রদীপ জ্বালিয়ে ও বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করে এই উদযাপনের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান ও মেলা ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই উদযাপন উপলক্ষে গাজোল ব্লক ক্যাম্পাসের অন্নদা সদন প্রাঙ্গনে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসেছে মানুষ এখান থেকে নানা ধরনের সরকারী সুযোগ-সুবিধা পাবেন। এই উদযাপন উপলক্ষে আজকে আদিবাসি নৃত্য সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শুভ সূচনায় উপস্থিত ছিলেন গাজোল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ,গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল , গাজোল ব্লকের এ ড ও মাসিদুল রাকিব, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শিখা মন্ডল সরকার , বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু,বিশিষ্ট সমাজসেবী সুরজিৎ সাহা, সহ সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ও অন্যান্য অতিথিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments