মালদা সুকদেবপুর সীমান্তে আবার গন্ডগোল পাকানোর চেষ্টা BGB-র
ইউনুস সরকার পায়ে পা লাগিয়ে সীমান্তে গন্ডগোল বাধানোর চেষ্টা করেই চলেছে। এবার আবার সেই মালদা সুকদেবপুর সীমান্ত। সীমান্ত পথে ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশিরা। এমনই অভিযোগ ওঠে। শুধু তা-ই নয়, ভারতের জমিতে বড় বড় গর্তও খুঁড়ছে তারা। এলাকায় ছড়িয়ে যায় উত্তেজনা। কোনও মতে বর্ডার পার করে এ দেশে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই রকমই মালদহের সীমান্তে অস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কতীদের। গুলি চালিয়ে একা রুখলেন মহিলা বিএসএফ জওয়ান। একা হাতে অনুপ্রবেশ রোখা ও সাহসিকতার জন্যে প্রশংসিত হয়েছেন তিনি।
শীত আর কুয়াশার সুযোগে সীমান্তের অনুরাধাপুর এলাকা দিয়ে কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল সশস্ত্র বাংলাদেশি দুস্কৃতী। তখন কর্তব্যরত ছিলেন মহিলা বিএসএফ জওয়ান। তাঁর নজরে আসতেই তিনি বাধা দেন। হুঁশিয়ারি দেন। কিন্তু পালটা আক্রমণাত্মক হয় দুষ্কৃতীরা। বাধ্য গুলি চালান ওই মহিলা জওয়ান। এরপরেই তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়। বাংলাদেশকে মনে রাখতে হবে ভারতের সহ্যর একটা সীমা আছে।
ভারতের সীমান্তে মানুষ পাহাড়া দিচ্ছে। এলাকায় ছড়িয়ে যায় উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখেই ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় সীমান্তরক্ষীরা। এভাবে বাংলাদেশ বার বার করে কিন্তু যুদ্ধের উস্কানি দিয়ে চলেছে। এর পরিনাম কখনো ভালো হবে না। ভারত যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু ভারতের ঘাড়ে যদি যুদ্ধ চাপিয়ে দেয় তার পরিনাম মোটেই ভালো হবে না।

